জাতীয় ফিচার

বিএনপির বিচার চাইলেন আগুন সন্ত্রাসে নিহতদের স্বজনরা

২০১৩ সালে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় মানুষ হত্যার দায়ে বিএনপি নেতাদের বিচার দাবি করেছেন এসব ঘটনায় নিহতদের স্বজনরা।

আজ শনিবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে স্বজনহারাদের নিয়ে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

নিহত ও আহতদের স্বজনদের আর্তনাদে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার ভারি হয়ে উঠে। অনেক স্বজন স্মৃতি হাতড়ে ভেঙে পড়েন কান্নায়। দাবি জানান জঘন্যতম এই হত্যাকাণ্ডের বিচারের।

মানববন্ধনে অগ্নিসন্ত্রাসের শিকার হয়েও যেসব পুলিশ সদস্য, চালক, যাত্রী ও নিরীহ পথচারী প্রাণে বেঁচে ফিরেছেন, তারাও জানান দুঃসহ স্মৃতি নিয়ে বেঁচে থাকার যন্ত্রণার কথা।

মানববন্ধনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মানুষ পুড়িয়ে মারা মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপির মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। অগ্নিসন্ত্রাসের হুকুমদাতা বিএনপি নেতাদের বিচারের আওতায় আনা হবে।

এ সময় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াত ২০১৩ সালে যে অগ্নিসন্ত্রাস শুরু করেছিল তা এখনও চলছে। মানুষ হত্যা করাই তাদের নেশা। তারা রক্তের বিনিময়ে ক্ষমতায় যেতে চায়। মানুষের জান-মাল রক্ষায় নিয়োজিত পুলিশের ওপর হামলা করতেও তারা দ্বিধা করে না। ক্ষমতায় আসতে বিএনপি মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত তাদের বিচার করতে হবে।

আরও পড়ুনঃ পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ এমপি

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র